গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুংকার ছাড়লেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেছেন—বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ও প্রতিরোধ যোদ্ধারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে, যদি ইসরায়েল না থামে।
এ সময় ইহুদি বসতিতে অবস্থান করা ইসরায়েলি নাগরিকদের ‘সাধারণ মানুষ’ বলতে অপারগতা জানান খামেনি। দাবি করেন, তারা সবাই অস্ত্রধারী সন্ত্রাসী। ইসরায়েলি বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যে যারা গাজা হামলায় ভূমিকা রেখেছেন তাঁদের বিচারও দাবি করেন তিনি।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির বক্তব্যের বিষয়বস্তু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ও উত্তেজনা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেন খামেনি। গাজায় চলমান হামলা অবশ্যই থামাতে হবে বলেও মত দিয়েছেন তিনি।
১৯৭৯ সালে ইসলামিক পুনর্জাগরণ পর থেকেই ইরানের সর্বোচ্চ নেতারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছেন। শুধু তাই নয়, গাজা নিয়ন্ত্রণ করা হামাসের যোদ্ধাদের জন্য প্রকাশ্যেই আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়ে আসছে দেশটি।
হামাস ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কতগুলো অস্ত্রধারী সংগঠনের সঙ্গে ইরানের মিত্রতা রয়েছে। ওই বাহিনীগুলোকেই খামেনি প্রতিরোধ যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন। ইরান সমর্থিত এ ধরনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহ অন্যতম। হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই লেবানন সীমান্তে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটছে ইসরায়েলি বাহিনীর। বিষয়টি বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে