
ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
আজ সোমবার এক বিবৃতিতে হামাস জানায়, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে পোপ ফ্রান্সিসের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি বৈষম্য, বর্ণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করেছেন এবং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা হামাসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং পোপ ফ্রান্সিসের নৈতিক ও মানবিক অবস্থানকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সমস্ত মুক্তিকামী জনগণ ও ধর্মাবলম্বীদের সঙ্গে একত্রে ন্যায়বিচার, স্বাধীনতা ও নিপীড়িতদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’
এদিকে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ‘পোপ ফ্রান্সিস শান্তির প্রতি বিশ্বাসী ছিলেন। তিনি যুদ্ধবিরোধী, ভালোবাসা ও সহনশীলতার বার্তা প্রচার করেছেন। ধর্ম, সভ্যতা ও জাতির মধ্যে সংলাপ গড়ে তোলার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।’
বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পোপের অবস্থানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হিজবুল্লাহ জানায়, ‘তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসানের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার নিন্দা, মানবিক সহায়তার দাবি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান ছিল তাঁর সাহসী ও মানবিক অবস্থানের নিদর্শন।’
লেবাননের খ্রিষ্টানদের উদ্দেশে হিজবুল্লাহ আরও বলে, পোপ ফ্রান্সিস লেবাননকে ‘একটি গুরুত্বপূর্ণ বার্তার দেশ’ বলে আখ্যা দিয়েছিলেন। এই বার্তার আলোকে জাতিগত বিভেদ ভুলে ঐক্য ও সহাবস্থানের পথে লেবানিজ জনগণকে এগিয়ে যেতে হবে।
৮৮ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় বলে ভ্যাটিকান সূত্রে জানানো হয়। তিনি ছিলেন লাতিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম ক্যাথলিক ধর্মগুরু।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে