
বাশার আল-আসাদের পতনের পরপরই জার্মানির কিছু রাজনীতিবিদ সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে ২০১৫ সালের যুদ্ধে শরণার্থী হয়ে জার্মানিতে আশ্রয় নেওয়া এসব সিরীয়দের অনেকেই ইতিমধ্যে সেখানে জীবন গড়ে তুলেছেন এবং তাঁদের ফেরার কোনো পরিকল্পনা নেই।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে জার্মানির উৎপাদন খাতে প্রায় ৪৩ হাজার সিরীয় কর্মরত। স্বাস্থ্য খাতে, বিশেষ করে হাসপাতাল ও ক্লিনিকে ১০ হাজারেরও বেশি সিরীয় কাজ করছেন। সিরীয় চিকিৎসকেরা এখন জার্মানির বিদেশি চিকিৎসকদের মধ্যে বৃহত্তম দল।
একটি পেইন্টিং কোম্পানির পরিচালক উলরিখ টেম্পস নামে এক ব্যক্তি জানান, জার্মান অর্থনীতির শ্রম সংকট মোকাবিলায় সিরীয় কর্মীদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, ‘যারা চাকরিতে আছেন, তাঁদের সিরিয়ায় ফিরে যেতে বলা আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক।’
মোহাম্মদ রেদাতোতুনজি, যিনি ২০১৫ সালে শরণার্থী হিসেবে জার্মানিতে এসেছিলেন। বর্তমানে তিনি সেখানকার একটি প্রতিষ্ঠানের একজন দক্ষ কর্মী। তাঁর ভাষায়, ‘আমার ভবিষ্যৎ এখানেই।’
তবে অনেক সিরীয় দেশে ফিরতে চাইলেও, ফেরার আগে সিরিয়ার পরিস্থিতি আরও উন্নত হউক এমনটাই চান। এর জন্য তাঁরা অন্তত পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করবেন।
জার্মানির পূর্বের রাজ্য সাক্সনি-আনহাল্টের ইন্টিগ্রেশন কমিশনার সুজি মেবেক বলেন, ‘আমরা এই সফল শ্রমশক্তি নষ্ট করতে পারি না।’
বার্লিনের একটি ক্লিনিকে কর্মরত ৩৬ বছর বয়সী স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্যান্ডি ইসা, বাশার আল-আসাদের পতনের খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশে থাকতে চাই, কিন্তু স্থায়ীভাবে ফেরার কথা এখনো ভাবা যাচ্ছে না।’
হোমস শহরের এই অভিবাসী চিকিৎসকের অনুভূতি জার্মানিতে বসবাসরত অনেক সিরিয়ান শরণার্থীর দ্বিধাগ্রস্ত অবস্থাকে প্রকাশ করে। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় তাঁরা নিজ দেশে ফেরা নিয়ে দ্বিধায় রয়েছেন।
২০১৫ সালে সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের শরণার্থী গ্রহণের সিদ্ধান্ত জার্মানিতে বিতর্কিত হয়েছিল। এরপর দেশটি ১২ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থীও গ্রহণ করেছে। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ফেডারাল নির্বাচনের আগে, এই অভিবাসন ইস্যু দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কিছু রাজনীতিবিদ সিরীয়দের দেশে ফেরানোর জন্য বিমান খরচ বহনেরও প্রস্তাব দিয়েছেন।
সিরীয়রা জার্মানির অর্থনীতি ও সমাজে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে তাঁরা কবে দেশে ফিরে যেতে পারবেন, তা নির্ভর করবে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির উন্নতির ওপর।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে