
গাজার উত্তরাঞ্চলে বিমান থেকে সাগরে পড়া ত্রাণসামগ্রী সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে অন্তত ১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বেইত লাহিয়ার এক সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘খাবারের প্যাকেট সংগ্রহ করতে সমুদ্রে নামতে গিয়ে ১২ জন ডুবে গেছে। মাটিতে পড়া অন্যান্য ত্রাণের প্যাকেজ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।’
বিবৃতিতে বিমানের মাধ্যমে ত্রাণের প্যাকেজ ফেলাকে ‘আপত্তিকর, ভুল, অনুপযুক্ত ও অকেজো’ আখ্যা দিয়ে ‘অবিলম্বে তা বন্ধ করার’ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক ভিডিওতে সৈকতে ত্রাণ ফেলার পর ফিলিস্তিনিদের উপকূলের দিকে মরিয়া হয়ে ছুটে আসতে দেখা গেছে।
এতে দেখা যায়, প্যারাসুটের সঙ্গে সংযুক্ত কয়েক ডজন ত্রাণ প্যাকেজ উপকূলের কাছে ভেসে আসছে। ইসরায়েলের দাবি, গত সোমবার তারা গাজার উত্তরাঞ্চলে এক টন ওজনের ১৫৯টি ত্রাণের প্যাকেজ পাঠানোর ব্যবস্থা করেছে। ইসরায়েলকে স্থলপথে গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিতে চাপ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র বলছে, গত সোমবার দুটি সি–-১৭ বিমান গাজার উত্তরাঞ্চলে ৪৬ হাজার মানুষের জন্য প্রস্তুত খাবার (এমআরই) ফেলেছে। এদিকে যুক্তরাজ্য বলছে, তাদের একটি এ৪০০এম উড়োজাহাজে করে ১০টন পানি, চাল, রান্নার তেল, ময়দা, টিনজাত পণ্য ও বেবি ফর্মুলা ফেলা হয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে