সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। আর বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আজ সোমবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গালফ নিউজ।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদ্যাপিত হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদ্যাপন করলেও এক দিন পর ঈদ উদ্যাপন করেছিল ওমান।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদ্যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ বাংলাদেশেও রমজান মাস ৩০ পূর্ণ করবে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে