হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে গত দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে দেশটি। তবে এখনই সেখানে ইসরায়েলের স্থল অভিযান চালানোর বিপক্ষে তেলআবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলসহ বিভিন্ন দেশের দুই শতাধিক নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং সেখানে ত্রাণসহায়তা পাঠাতে ইসরায়েলি স্থল অভিযান বিলম্বিত করার পরামর্শ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন।
নিউইয়র্ক টাইমস বলছে, হামাসের হাতে বন্দিদের মুক্ত এবং গাজায় ত্রাণসহায়তা পাঠাতে কিছুটা সময় নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে প্রস্তুতি গ্রহণেও কিছুটা সময় নিতে চাইছে মার্কিন কর্মকর্তারা।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে সেখানে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। তবে এখনই অভিযান চালালে হামাসের হাতে জিম্মি বন্দিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে