ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। আজ সোমবার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
একটি বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, হাজার হাজার সদস্যরা হামাসের প্রধান নির্বাচনে ভোট দিয়েছেন। ইসমাইল হানিয়া আবারও এই রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত হয়েছে। তবে এই নির্বাচনে হানিয়ার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তা জানা যায়নি।
২০১৭ সাল থেকে ইসমাইল হানিয়া সংগঠনটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যদিও তিনি কাতার এবং তুরস্কে নির্বাসনে থাকছেন।
সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ ইসরায়েলি এবং ২৬০ ফিলিস্তিনির মৃত্যু হয়। ওই সংঘাত মিশরের মধ্যস্থতায় বন্ধ হয়। সেই যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন হানিয়া।
গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরও বিস্তৃতি লাভ করে।
ফিলিস্তিনের রাজনীতিতে ইসমাইল হানিয়ার সরাসরি উত্থান ২০০৬ সালে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলের বিপরীতে নির্বাচনে জয় পায় তার দল। এ জয়ের পর ইসমাইল হানিয়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও হয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে