
গত বছর দেশব্যাপী বিক্ষোভের প্রতিবেদন প্রকাশের জেরে ইরান কর্তৃপক্ষ একটি সংবাদপত্রের সম্পাদককে নিষিদ্ধ ঘোষণা করেছে। সংস্কারপন্থী দৈনিক ইতেমাদের প্রধান সম্পাদক তিনি। সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী এক বছর গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তিনি রাখতে পারবেন না। সংবাদপত্রটির আজ শনিবারের সংখ্যায় এ খবর ছাপা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক বেহরুজ বেহজাদিকে ‘মিথ্যা বিষয়বস্তু প্রকাশের জন্য অভিযুক্ত করা হয়েছে’। ইরানের রেভল্যুশনারি গার্ডের তেহরান শাখা থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পরে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে।
দৈনিক ইতেমাদ জানিয়েছে, গত অক্টোবরে একজন বিজ্ঞানীকে ‘অপহরণ’ এবং পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ সমর্থনকারী শিল্পীদের ওপর ‘নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার’ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি। সরকারের অভিযোগের সঙ্গে এসব প্রতিবেদনের সম্পর্ক রয়েছে।
সাংবাদিক বেহজাদির বয়স এখন সত্তরের কোঠায়। সংবাদপত্রের শনিবারের সংস্করণটিতে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আদালত প্রাথমিকভাবে তাঁকে কারাদণ্ড দিয়েছিলেন। পরে এক বছরের জন্য কাজ থেকে বিরত থাকার আদেশ দেন।
ইরানে নারীদের পোশাক সম্পর্কিত বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর ইরানজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ।
বিক্ষোভে কয়েক ডজন নিরাপত্তাকর্মীসহ কয়েক শ মানুষ নিহত হন। সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ হিসেবে অভিহিত করেন। এই বিক্ষোভের সঙ্গে জড়িত হাজার হাজার নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গত জানুয়ারিতে প্রকাশিত ইতেমাদের একটি প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষের মধ্যে প্রায় ৮০ জন সাংবাদিকও ছিলেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে