ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার বলছেন, গাজায় হামাস নির্মূল না হওয়া যুদ্ধ বন্ধ করা হবে না। এ ছাড়া, দেশটি প্রায়ই দাবি করছে—তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশই ধ্বংস করেছে। কিন্তু ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল—১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে। গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে আরও ৩ হাজার যোদ্ধা।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল—১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক মাসে হামাস উত্তর গাজায় অন্তত ৩ হাজার যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। কেবল তাই নয়, এসব যোদ্ধাদের প্রত্যেককেই অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।
এদিকে, গাজা উপত্যকায় ছয় ইসরায়েলি বন্দীর লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত ৩১ আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন ১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবারও (২ সেপ্টেম্বর) বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করছে।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, পাঁচ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে তিন লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে।
গতকাল রোববার জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। ড্রোন ফুটেজে দেখা গেছে, তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায়। ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। ২৯ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে