গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার গাজার নুসেইরাতে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনী হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির এই আশ্রয়স্থলে হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার নিয়ন্ত্রকগোষ্ঠী হামাসের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নুসেইরাতে অবস্থিত জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েক ডজন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নিরন্তর ‘হত্যাযজ্ঞ’ প্রমাণ করে, এটি গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে।
এদিকে, গাজার আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, স্কুলটি হামাসের ঘাঁটি ছিল এবং সেখানে গোষ্ঠীটির সদস্যরা লুকিয়ে ছিল।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে সাড়ে ১ হাজার ১০০ জনকে হত্যার দিন থেকেই অনবরত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পশ্চিমা বিশ্ব এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়ে রেজল্যুশন পাস হলেও ইসরায়েল হামলা বন্ধ করেনি।
উল্লেখ্য, গত আট মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৬ হাজার ৫ শতাধিক মানুষ নিহত এবং প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী। একই সময়ে অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত ও সাড়ে ৪ হাজারের বেশি আহত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩৩ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে