পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের ২২ বছর বয়সী তরুণীর মৃত্যুর পর ‘হিজাববিরোধী বিক্ষোভ’ শুরু হয় ইরানের রাজধানী তেহরানে। সেই বিক্ষোভ ক্রমশ দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ (মোরালিটি পুলিশ)। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ।
স্থানীয় গণমাধ্যম ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভ তেহরানের বাইরে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে এখন বিক্ষোভ চলছে।
এদিকে সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, নৈতিকতা পুলিশকে নিন্দা জানিয়ে মধ্য তেহরানের রাস্তায় মিছিল করেছেন বিক্ষোভকারীরা। শত শত মানুষ সরকারবিরোধী স্লোগান দিয়েছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
ফার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়। নারীরা তাঁদের মাথার স্কার্ফ খুলে ফেলছেন এবং ‘ইসলামি প্রজাতন্ত্রের মৃত্যু হোক’ বলে স্লোগান দিচ্ছেন।
তাসনিম এজেন্সি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে একই ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। গত রোববার কুর্দিস্তান প্রদেশেও কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করেছে এবং আবর্জনার স্তূপে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই শহরেই বাস করতেন মাহসা আমিনি। তাঁর শহরের বিক্ষোভ থেকে অনেক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে