অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব। গতকাল রোববার থেকে শুরু হওয়া শৈত্য প্রবাহে ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে শূন্য ডিগ্রির নিচে (মাইনাস ৩ ডিগ্রি)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, রাতের বেলা মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে, আর সেই পানি মাটিতে পড়ামাত্র বরফ হয়ে যাচ্ছে। সৌদির আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় ইতিহাসে এই প্রথমবার পানি জমে বরফে পরিণত হচ্ছে বলে জানা গেছে।
সৌদি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তাপমাত্রা সবচেয়ে হ্রাস পেয়েছে দেশটির উত্তর সীমান্ত প্রদেশের তুরাইফ জেলায়। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।
تجمد الماء في حوض وادي الرمة بين #الرس و #رياض_الخبراء فجر اليوم
— أ.د. عبدالله المسند (@ALMISNID) December 16, 2024
📸 خالد السليمي pic.twitter.com/60qlqyf3JP
এ ছাড়া আল কুরায়ায়াত ও আল জৌফে মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি, রাজধানী রিয়াদ এবং আবহায় ৮ ডিগ্রি এবং সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফে ৯ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা।
সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বয়ে আসা শীতল বায়ুর প্রভাবে অভূতপূর্ব এ শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবাহ অব্যাহত থাকবে এবং সোমবার ও মঙ্গলবার রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও নেমে গিয়ে ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
تجمد المياه في النخيل شمال شرق المدينة
— عصام الحجيلي (@alhejily4) December 16, 2024
من الغالي ابوصالح العوفي pic.twitter.com/HGdofuELZB
সেই সঙ্গে তাবুক, আল জৌফ, হাইল ও উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্র নেমে যাবে শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে