মিসরের রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণসহায়তা পৌঁছাতে ইসরায়েলের অনুমতির পর ওষুধ ও খাবারের ২০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। বিবিসি বলেছে, তাদের প্রতিনিধি একটি ত্রাণবাহী ট্রাক সীমান্ত অতিক্রম করতে দেখেছেন। এতে ওষুধ ও খাবার আছে, কিন্তু জ্বালানি নেই।
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাজা ও মিসরের মধ্যে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার খবর পেয়েছে।
মিসরে অবস্থানরত স্ট্রিংগারের বরাত দিয়ে সিএনএন বলেছে, ২০টি ট্রাক পৌঁছানোর পর সীমান্ত দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে।
সকালে রাফাহ সীমান্ত খোলার সঙ্গে সঙ্গে মিসরীয় অংশের লোকেরা উল্লাস ও স্লোগান দিয়ে উদ্যাপন করেন। হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম জানিয়েছে, অবরুদ্ধ গাজায় যে ২০ ট্রাক ত্রাণ বহর প্রবেশ করেছে তাতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণে কৌটাজাত খাবার আছে।
এর আগে সকাল থেকে সীমান্ত অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘের একটি সংস্থা বলছে, এই ত্রাণের পরিমাণ গাজার প্রয়োজনীয় চাহিদার চেয়ে অনেক কম। যাকে জাতিসংঘ ‘সাগরে এক বিন্দু জল ফেলার’ সঙ্গে তুলনা করেছে।
ফিলিস্তিন শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থার কর্মী জুলিয়েট তোমা বলেছেন, ‘এখানে মানবিক সাহায্যের ধারাবাহিকতা দরকার। গাজার বেসামরিক নাগরিকদের সত্যিই যা প্রয়োজন তা হলো, টেকসই এবং অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি। বিশেষ করে পানি এবং স্টেশনগুলোর জন্য জ্বালানি।’
তোমা আরও বলেন, ‘পানির পাম্পগুলোর জন্য জ্বালানি অপরিহার্য। গাজায় পানি শেষ হয়ে যাচ্ছে। কিছু জায়গায় পানি পুরোপুরি ফুরিয়ে গেছে। প্রতিদিন গাজায় একজনের পানির প্রয়োজন ১০০ লিটার। পানির সরবরাহ বন্ধের আগে গাজায় দিনপ্রতি ৮৪ লিটার পানি ঢুকত আর যুদ্ধের পর সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রতিদিন তিন লিটার।’
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘এই মানবিক সহযোগিতা শুধু একবারের জন্য হওয়া ঠিক নয়।’ এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে