ইসরায়েলের বিরুদ্ধে তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলের সব রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বানও জানিয়েছে দেশটি। আজ বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এই আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলায় ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালে ইসরায়েলি এই হামলার পর আজ বুধবার সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী শাসকদের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করেছেন, তাঁদের ইসরায়েলি রাষ্ট্রদূতদের বহিষ্কারের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের ওপর অবিলম্বে তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
গাজা উপত্যকায় ইসরায়েলের সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করার জন্য ইসলামিক আইনজীবীদের একটি দল গঠনেরও আহ্বান জানিয়েছেন আমির আব্দুল্লাহিয়ান। ইসরায়েলের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক নেই।
আরব বিশ্বের কয়েকটি দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মাঝে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ৭ অক্টোবর। ইরান শুরু থেকেই এই যুদ্ধ আঞ্চলিক রূপ পেতে পারে বলে সতর্ক করে দিয়েছে। এমনকি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে শিগগিরই ওই অঞ্চলে ইরানের অন্যান্য মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে