সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি। আজ মঙ্গলবার তিনি সিরিয়ার অজ্ঞাত স্থানে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, আইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের নিহতের খবর এখনো পাওয়া যায়নি। সিরিয়া এই হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি আইএসের নেতৃত্বের শীর্ষ অবস্থানের দিকেই ছিলেন। তিনি বিভিন্ন ধরনের আকস্মিক হামলার পরিকল্পনা করতেন। তাঁর মৃত্যুর মাধ্যমে আইএসের সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে ব্যাহত হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশের জন্য আইএস ক্রমশ হুমকি হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আইএস মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও হামলা করতে সক্ষম।
আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জেনারেল এরিক কুরিলা বলেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার বাইরে ইরাকেও অব্যাহত রয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় হেলিকপ্টার হামলা চালিয়ে আইএসআইএসের আরেক সিনিয়র নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে। ওই অভিযানে চারজন মার্কিন সেনা ও একটি কুকুর আহত হয়েছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে