ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। বিভিন্ন রাজনৈতিক দলও ধর্মঘট ডেকেছে।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়ছে।
হিস্তাদ্রুত লেবার ফেডারেশনের প্রধান আর্নন বার-ডেভিড গাজায় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায় সরকারের ওপর চাপিয়েছেন। এর প্রতিবাদে তিনি আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) সাধারণ ধর্মঘট ডেকেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো কিছুর চেয়ে শান্তিচুক্তিই অধিক গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং বিরোধী দলীয় নেতা বেনি গানজও বিক্ষোভের ডাক দিয়েছেন।
একদিনের এই ধর্মঘট সোমবার সকাল ৬টায় শুরু হবে। তবে বার-ডেভিড বলেছেন, সোমবারের পরে কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তেল আবিবের হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরামের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার টানেলে ইহুদিদের হত্যা করা হচ্ছে। এটা থামতে হবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের কাছে থাকা এসব জিম্মিকে দুই-একদিন আগে হত্যা করা হয়েছে। এরপর তাদের উদ্ধার করেছেন তারা।
বিক্ষুব্ধরা বলছেন, নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেনি। এ কারণে এসব জিম্মি জীবিত অবস্থায় ফিরতে পারেননি। অথচ ৩০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তাঁরা।
নেতানিয়াহুর বিরুদ্ধে আজ রোববার থেকেই বড় বিক্ষোভ শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এরমধ্যে অনেকে সেগুলো পালন করা শুরু করেছেন। জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছেন।
ইসরায়েলের আইনসভা নেসেটের বাইরে বিক্ষোভকারীরা আগামীকাল ১২টায় একটি সমাবেশ ঘোষণা করেছে। একজন সংগঠক চিৎকার করে বলেন, ‘জাতির জন্য কী গুরুত্বপূর্ণ—সরকারের সদস্যরা এবার হাড়েহাড়ে টের পাবে। এই বিক্ষোভ শান্ত হবে না।
জিম্মিদের পরিবারের যে সংগঠন রয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। সেখানে তারা প্রতীকী কফিন নিয়ে যাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
হামাস জানিয়েছে, আজ ইসরায়েলি বাহিনী যে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে তিনজনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১১ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে