ইসরায়েলের পক্ষে গাজায় যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন এক ব্রিটিশ যুবক। তাঁর নাম বিনিয়ামিন নিদহাম (১৯)। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিদহাম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হয়ে গাজায় অভিযানের সময় নিহত হয়েছেন। ১৯ বছর বয়সী নিদহামের ইসরায়েল ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব ছিল। তিনি ১০ বছর আগে পরিবারের সঙ্গে ইসরায়েল চলে যান। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার পর নিদহাম দ্বিতীয় ব্রিটিশ নাগরিক, যিনি হামাসের হাতে নিহত হয়েছেন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিদহাম কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের সঙ্গে গাজায় অভিযানে গিয়েছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, গাজায় দুই দিনের জন্য অভিযানে গিয়েছিলেন নিদহাম। সেই সময় অ্যাকশনে তাঁর মৃত্যু হয়। শুক্রবারে তিন গাজায় প্রবেশ করেন এবং রোববারে তাঁর মৃত্যু হয়।
সোমবার আইডিএফ জানিয়েছে, গাজায় রোববার যুদ্ধ অভিযানে তিন সেনা নিহত হয়েছেন। তাঁদের একজন নিদহাম। বাকি দুই সেনার নাম নেরিয়া শায়ের এবং বেন জুসম্যান। ৭ অক্টোবর থেকে হামাসের হাতে এ পর্যন্ত ৪০৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এঁদের মধ্যে ৭৫ জনের মৃত্যু হয়েছে গাজায় স্থল অভিযানের সময়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজার সীমান্তসংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এর মধ্যে যুদ্ধবিরতির সময় ১১০ জনকে মুক্তি দিয়েছে হামাস।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৫ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে