
গাজায় পঞ্চম দিনের মতো চলছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতা। ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ৩৪ জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ১৪ জনই দক্ষিণ গাজার বাসিন্দা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, গত শুক্রবার থেকে গাজা, লেবানন ও সিরিয়ার অন্তত ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব টার্গেটের বেশির ভাগই আবাসিক এলাকা ও শরণার্থীশিবির। সবচেয়ে তীব্র মাত্রার হামলাগুলো চালানো হচ্ছে গাজা সিটি, খান ইউনিস, দেইর আল বালাহ, বাইত লাহিয়া, আল মাওয়াসি আর নেতজারিম করিডরে।
কুদস নিউজের তথ্যমতে, ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষ নেতা সালাহ আল বার্দাউইল ও তাঁর স্ত্রী। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য। আল-মাওয়াসির শরণার্থীশিবিরে সস্ত্রীক ছিলেন তিনি। সেখানেই বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি সেনারা।
আলজাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু আজৌম জানান, গাজার পরিস্থিতি খুবই ভয়ংকর। আমি যে মুহূর্তে প্রতিবেদনটি লিখছি, তখন আমার মাথার ওপরে উড়ছে ইসরায়েলি ড্রোন আর কোয়াডকপ্টার। গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজার পরিস্থিতি প্রথম দফা যুদ্ধের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে।
যুদ্ধবিরতি ভেঙে গাজায় গত পাঁচ দিনের হামলায় দুই শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই সময়ে মোট নিহত হয়েছে ৬৩৪ ফিলিস্তিনি।
জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থার (ওসিএইচএ) মুখপাত্র ওলগা চেরেভকোর বলেছেন, গাজায় গত কয়েক দিনের হামলায় ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাধা তো রয়েছেই। এমন পরিস্থিতিতে মোড়ল দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩৩ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে