গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর পেরিয়ে গেছে পাঁচ মাসের বেশি সময়। এই সময়ে অঞ্চলটিতে বিপুল পরিমাণ বোমা ফেলেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে খাদ্যের প্রবেশ। এই অবস্থায় অঞ্চলটিতে নেই চিকিৎসা সুবিধাও। সব মিলিয়ে এক নারকীয় জীবন যাপন করছে ২৪ লাখ গাজাবাসী। তাদের এই যন্ত্রণার আগুনে ঘি ঢালছে অস্বাভাবিক আকারে জন্ম নেওয়া নবজাতকেরা।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ফিলিস্তিনে নিযুক্ত দূত ডমিনিক অ্যালেন গতকাল শুক্রবার এই ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, গাজার বিভিন্ন হাসপাতাল ঘুরে যে চিত্র দেখা গেছে, তা কেবল ‘দুঃস্বপ্নের’ সঙ্গেই তুলনীয়।
ডমিনিক অ্যালেন আরও জানিয়েছেন, গাজার হাসপাতালগুলোয় যেসব শিশু জন্ম নিচ্ছে, তারা আকারে অনেক ছোট এবং খুবই দুর্বল অবস্থায় জন্ম নিচ্ছে। আর মায়েদের সিজারিয়ান অপারেশন করা হচ্ছে পর্যাপ্ত অ্যানেসথেসিয়া ছাড়াই।
ইউএনএফপিএর এই কর্মকর্তা সংস্থাটির অধিবেশনে জেরুসালেম থেকে ভিডিও কলে যুক্ত হয়ে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এ সপ্তাহে গাজার ১০ লাখ নারী ও কিশোরীর ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে গাজা ছেড়ে চলে যাচ্ছি...এবং বিশেষ করে প্রতিদিন গড়ে যে ১৮০ জন নারী সন্তান জন্ম দিচ্ছেন, তাঁদের জন্যও আমি আতঙ্কিত।’
গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার আলোকে ডমিনিক অ্যালেন বলেন, ‘চিকিৎসকেরা বলছেন, তাঁরা আর স্বাভাবিক আকারের কোনো শিশুর জন্ম দেখছেন না।’ তিনি আরও বলেন, ‘তাঁরা নিয়মিতই যা দেখছেন, দুঃখজনকভাবে তা হলো—আরও বেশি বেশি মৃত শিশুর জন্ম...এবং আরও বেশি নবজাতকের মৃত্যু। যেগুলো অপুষ্টি, পানিশূন্যতা ও অন্যান্য জটিলতার কারণে ঘটছে।’
এ সময় তিনি গাজায় আরও বেশি বেশি স্বাস্থ্যসেবা উপকরণ ও রসদ পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, ‘সেই সব শিশুর থাকার কথা তাদের মায়েদের কোলে, মৃতদের জন্য নির্ধারিত কোনো বডি ব্যাগে তাদের থাকার কথা নয়।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে