
গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন আগামী ৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আয়োজক মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে পরে কথা বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও।
মূলত ট্রাম্পের এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় আঞ্চলিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই বৈঠক আহ্বান করেছিল মিসর। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের ‘মৌলিক ও যৌক্তিক প্রস্তুতির’ অংশ হিসেবে জোটের সদস্যরা নতুন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে নিহত ছয় ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৯১। একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১ লাখ ১১ হাজার ৭২২ জনে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে