ভ্রমণের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দাদের এটাই সেরা সময়। ইউএই থেকে বেশ কয়েকটি গন্তব্যে বিমানযাত্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিভিন্ন এয়ারলাইনস। পুরো গ্রীষ্ম জুড়ে উচ্চমূল্যে টিকিট বিক্রির পর এই ছাড় ভ্রমণ পিপাসুদের কিছুটা হলেও স্বস্তি দেবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইনসগুলোর দেওয়া মূল্যছাড়ে সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবসায়িক কাজে ভ্রমণে যাওয়া লোকজন। এ ছাড়া দেশটির বাসিন্দারা যারা স্বল্প সময়ের জন্য ঘুরে আসতে চান তাঁরা এই মূল্যছাড় কাজে লাগিয়ে ভ্রমণের খরচ কমিয়ে আনতে পারেন। বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনস ইউএই থেকে তাদের সব ফ্লাইটে টিকিটের দামের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। আগামী নভেম্বর মাস পর্যন্ত ইউএই থেকে এই ছাড়ে ভ্রমণ করা যাবে।
সৌদিয়া ছাড়াও জনপ্রিয় এয়ারলাইনস ইতিহাদসহ আরও বেশ কয়েকটি এয়ারলাইনস তাদের টিকিটের মূল্যে ১৫–২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পর্যটনের মৌসুম চলায় বিমান সংস্থার প্রচারণার জন্য এমন কৌশল নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা এয়ার এমইএ–এর বিজনেস হেড রণজিত পিটার বলেন, ‘ভ্রমণের মৌসুম আসায় এখন ভ্রমণ বাণিজ্য রমরমা হয়ে উঠছে। গ্রীষ্মে বিমানযাত্রার ভাড়া বেড়ে যাওয়ায় ভ্রমণ চাহিদা বেশ কমে গিয়েছিল। এ মাসের মাঝামাঝি সময় থেকে করপোরেট যাতায়াতের হার বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।’
গালফ নিউজ বলছে, গত বছরের তুলনায় এ বছর দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক সমাগম তুলনামূলক বেশি হবে। যার ফলে বিমান সংস্থাগুলোও অন্যান্য সময়ের তুলনায় বেশি ব্যস্ত থাকবে। তবে পর্যটকদের জন্য চলতি বছরের গ্রীষ্মের তুলনায় কম খরচে ভ্রমণ বাড়তি স্বস্তি এনে দেবে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে