ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনার মসজিদে নববিতে নামাজের জায়গা মিলবে কি না, তা মুসল্লিদের আগেই জানাতে নতুন অ্যাপ চালু করল সৌদি আরব। এর ফলে নামাজের জায়গায় বাড়তি ভিড় এড়ানো সম্ভব হবে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়।
মসজিদে নববির ‘স্ট্যাটাস অব প্রেয়ার প্লেসেস’ নামে এই অ্যাপ মসজিদে যাওয়ার আগে সেখানে স্থান সংকুলান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাবে। মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজের জায়গায় যাওয়ার নির্দেশনা দিতে মসজিদের দায়িত্বে থাকা সৌদি রাষ্ট্রীয় সংস্থা অ্যাপটি চালু করেছে ।
মসজিদে নববির দেখাশোনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলছে, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় এই অ্যাপ পাওয়া যাবে। নামাজের সময় মসজিদের বিভিন্ন অংশে ধারণক্ষমতার অবস্থা বোঝাতে অ্যাপে বিভিন্ন রং ব্যবহার করা হবে। সবুজ রং মানে জায়গাটি খালি আছে; হলুদ মানে ভিড় আছে; গোলাপি মানে মানুষে পূর্ণ; ধূসর মানে হলো সেখানে যাওয়া যাবে না।
এই অ্যাপ পরিষেবার মাধ্যমে মুসল্লিরা সহজে মসজিদে প্রবেশ করতে পারেন এবং মসজিদ থেকে বের হতে পারে। এ ছাড়া ইসলামের পবিত্র মাস রমজানের সময় ভিড়কে সুশৃঙ্খল রাখার পরিকল্পনায় সহায়তা করবে।
গত সোমবার থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে। মক্কায় ওমরাহ পালনের জন্য এটি শীর্ষ মৌসুম। এ সময় লাখো মুসল্লি একত্রিত হয়।
মক্কায় ওমরাহ পালনের পর অনেকেই মদিনায় মসজিদে নববিতে নামাজ আদায়ের জন্য যান। এ ছাড়া শহরটির অন্যান্য ইসলামি গুরুত্বপূর্ণ অংশে ভিড় জমায় হাজারো মানুষ।
মসজিদে নববির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে বিপুলসংখ্যক মুসল্লিকে সেবা দিতে তারা ভালোভাবে প্রস্তুত। রমজানে প্রায় ৪৫ লাখ মানুষকে ইফতার বিতরণ করবে তারা। পবিত্র রমজানকে কেন্দ্র করে মাসজুড়ে প্রায় ২৫ লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হবে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে