ইরাকের রাজধানী বাগদাদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের গ্যারেজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। গ্যারেজের কাছেই ছিল একটি গ্যাস ট্যাংকার। গাড়িতে থাকা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই কিশোর। বিস্ফোরণস্থলের কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল তারা।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে বলে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে কীভাবে এবং কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে