
ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় আইএসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম আব্দাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই ওরফে আবু খাদিজাহ।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানান, রিফাইকে ‘বিশ্বের অন্যতম অন্যতম দুর্ধর্ষ’ হিসেবে বিবেচনা করা হতো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের নির্ভীক যোদ্ধারা তাঁকে খুঁজে বের করে হত্যা করেছে।’
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে চালানো একটি ‘বিমান হামলায়’ আইএসের এই নেতা নিহত হয়েছেন।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, রিফাই ছিলেন আইএসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার প্রধান। তিনি সংগঠনের বৈশ্বিক কর্মকাণ্ড, লজিস্টিক ও পরিকল্পনা পরিচালনা করতেন এবং অর্থায়নের বড় অংশও নিয়ন্ত্রণ করতেন।
সেন্টকমের বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে রিফাই ও তাঁর এক সহযোগী নিহত হয়েছেন। তাঁদের দুজনই আত্মঘাতী বেল্ট পরিহিত অবস্থায় ছিলেন এবং তাঁদের কাছে একাধিক অস্ত্র ছিল।
মার্কিন সেনাবাহিনীর জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘রিফাই ছিলেন গোটা বিশ্বে আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। আমাদের দেশ এবং মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করে—এমন সন্ত্রাসীদের হত্যা এবং তাদের সংগঠন ধ্বংস করার অভিযান অব্যাহত থাকবে।’
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে আইএস। যেখানে তারা প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা শাসন করেছিল এবং প্রায় ৮ মিলিয়ন মানুষের ওপর কঠোর শাসন চালিয়েছিল।
এরপর ২০১৭ সালের ডিসেম্বরে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে আইএসকে পরাজিত ঘোষণা করে এবং ২০১৯ সালে সংগঠনটি তাদের শেষ নিয়ন্ত্রিত ভূখণ্ড হারায়। তবে এখনো সন্ত্রাসী গোষ্ঠীটির সক্রিয় সদস্য ও কিছু স্লিপার সেল বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে এবং ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপর মাঝে মাঝেই হামলা চালিয়ে যাচ্ছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে