মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে আগামী ৯ জুলাই। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদেরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন। বুধবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র আল–সাদিমের জ্যোতির্বিদেরা জানিয়েছেন, আরবি বছরের শেষ মাস জিলহজ্জের প্রথম চাঁদ দেখা যাবে স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। ফলে সেই হিসেবে আগামী ৩০ জুন হবে জিলহজ্জ মাসের প্রথম দিন।
আল–সাদিম পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে গালফ নিউজ আরও জানিয়েছে, আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র আরাফার দিন। সেই হিসেবে আরব আমিরাতে ঈদুল আজহা (১০ জিলহজ্জ) অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই, শনিবার।
প্রতিবছর, জিলহজ্জ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ্জ অনুষ্ঠিত হয়। যা শেষ হয় জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আহজার দিনে কোরবানি করার মধ্য দিয়ে। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই ঈদ বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে