এখন ফ্লাইটের টিকিট কাটলেই বিনা মূল্যে মিলবে সৌদি আরবের চার দিনের ট্রানজিট ভিসা। তবে সেই টিকিট হতে ওই দেশেরই দুটি এয়ারলাইনসের। সৌদি আরবে ভ্রমণ সহজতর করতে গত সোমবার এ সেবা চালু করা হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের টিকিট কাটলেই তাৎক্ষণিকভাবে বিনা মূল্যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। এ ভিসায় যাত্রীরা চার দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন। এ ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানো যাবে।
সৌদি পর্যটন কর্তৃপক্ষ বোর্ডের সদস্য ফাহাদ হামিদাদ্দিন জানিয়েছেন, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের যৌথ উদ্যোগে এই ট্রানজিট ভিসা দেওয়া হচ্ছে। এর ফলে সৌদি আরব বিশ্বমানের ভ্রমণ গন্তব্য হয়ে উঠতে পারে।
ট্রানজিট ভিসায় যাত্রীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়াহ, মদিনায় মসজিদে নববিসহ দেশটির ভেতরে ভ্রমণের পাশাপাশি যেকোনো পর্যটন আয়োজনে যোগদান করা যাবে। এর আওতায় মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগও থাকছে।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব বলেন, ‘পর্যটনকে সহজ ও উন্নত করার সৌদি আরবের প্রতিশ্রুতির প্রমাণ এই ট্রানজিট ভিসা। দেশকে বিশ্বমানের পর্যটনস্থল করে তুলতে আমরা পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাব।’
সৌদি আরবে ট্রানজিট ভিসা এখন চালু করলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এ সুবিধা আগে থেকেই রয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে