ইরাকে রকেট হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় আজ সোমবার ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী কোয়ি শহরে ইরানিয়ান কুর্দিশ পার্টি প্রধান কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত স্বায়ত্তশাসিত এরবিল অঞ্চলে অবস্থিত কোয়ি শহর। শহরটির গভর্নর তারিক হায়দারি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরাকের কুর্দি অঞ্চলে ইরানের ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কুর্দি নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, এরবিল ও সুলেইমানিয়ার কাছে ইরানি কুর্দি ভিন্নমতাবলম্বীদের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে ইরানভিত্তিক একটি কুর্দি মানবাধিকার সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, আইআরজিসি ৬টি ড্রোন দিয়ে সুলেইমানিয়ার কমলা পার্টির ঘাঁটি এবং কোয়িতে ডেমোক্রেটিক পার্টি অব ইরানি কুর্দিস্তানের ঘাঁটি লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানি কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই আইআরজিসি উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে ইরানি কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিগুলোতে হামলা শুরু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩৫ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে