হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্যবস্তু করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। লেবাননে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে থাকা ইরান সমর্থিত হুতিদের লক্ষ্য করে এই হামলা শুরু করেছে দেশটি।
বাংলাদেশ সময় রোববার রাতে বিবিসি জানিয়েছে, ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইয়েমেনের রাস ইসা এবং হুদাইদাহ এলাকায় হুতিদের সামরিক আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।
ইসরায়েল বলছে, তারা ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনে হামলার বিষয়ে এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘ফাইটার জেট, রিফুয়েলিং এবং ইন্টেলিজেন্স প্লেন সহ বিমানবাহিনীর কয়েক ডজন বিমান নিয়ে আজকে একটি বড় আকারের বিমান অভিযানে ইয়েমেনের রাস ইসা এবং হুদায়দাহ অঞ্চলে হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে।’
আরও বলা হয়েছে, ‘আইডিএফ বিদ্যুৎকেন্দ্র এবং একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে, যা তেল আমদানিতে ব্যবহৃত হয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিওতে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে ইসরায়েলের হামলার চিত্র দেখা গেছে।
এদিকে হামলার কথা স্বীকার করে হুতি নিউজ এজেন্সি একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘ইয়েমেনি সমর্থন ফ্রন্ট থামবে না। ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে আমাদের হামলা বন্ধ হবে না।’
এর আগে শুক্রবার ও শনিবার ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি যোদ্ধারা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে