
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৪৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধের প্রথম ছয় মাসের মধ্যে নিহত ৩৪ হাজার ৫০০-এর বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই নারী ও শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট একজনের বয়স ছিল মাত্র এক দিন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৪৪ শতাংশই শিশু। ৫-৯ বছর বয়সী শিশু সবচেয়ে বেশি নিহত হয়েছে। নিহতের তালিকায় এর পরই আছে ১০-১৪ বছর বয়সী এবং ৪ বছর বা তার কম বয়সী শিশু। সবচেয়ে কম বয়সী নিহত একজন একদিনের শিশু এবং সবচেয়ে বেশি বয়সী নিহত একজন ৯৭ বছরের নারী।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে ইসরায়েলের একটি হামলায় হামলায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি সামরিক বাহিনী জনবহুল এলাকায় ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি সরকারের (গাজায়) মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস ও ব্যাপকভাবে মানুষকে স্থানচ্যুত করা অব্যাহত রেখেছে।’ এতে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা ও রোগব্যাধি সৃষ্টি করেছে অঞ্চলটিতে।’
গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে অঞ্চলটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে