রমজানের আগে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রোববার মিশরের শার্ম আল-শেখে বৈঠক করেছেন ইসরায়েল-ফিলিস্তিনের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিশরের মধ্যস্থাতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সমর্থন ছিল। এই সপ্তাহের শেষে শুরু হতে যাচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। রমজানে যেন বাড়তে থাকা সহিংসতা কমে আসে এবং শান্তি প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে জর্ডানের আকাবায় গত ২৬ ফেব্রুয়ারি ইসরায়েল-ফিলিস্তিনি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেটি ছিল চলতি বছর দুই দেশের মাঝে প্রথম বৈঠক। বৈঠকে সহিংসতা প্রশমনে দুই দেশ প্রতিশ্রুতি দিলেও বৈঠকের পর সহিংসতা কমে আসার প্রবণতা লক্ষ্য করা যায়নি।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা বাড়তে থাকার যে প্রবণতা সেটি কমাতে দুই পক্ষের মাঝে এই বৈঠকের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত এক বছরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। একই সময়ে ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন।
এর আগে গত বছর রমজানে মসজিদুল আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। সে সময় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হন। এর আগের বছর রমজানের সময়ও সংঘর্ষ হয়। সেই বছর ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যুদ্ধ হয়েছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে