অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলায় ৯ জন নিহত এবং অন্তত কয়েক ডজন বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আজ শনিবার গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের একটি কেন্দ্রে অপেক্ষা করছিল ফিলিস্তিনিরা। সেখানেই গুলি চালিয়েছে আইডিএফ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ট্যাংকের ছোড়া গুলিতে অন্তত নয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তাঁরা গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন।’
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ ঘটনা সম্পর্কে বলেছে, তারা অভিযোগটি খতিয়ে দেখবে।
মাত্র এক সপ্তাহ আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত গোলচত্বরে সাহায্যের অপেক্ষায় থাকা ২০ ফিলিস্তিনির মৃত্যুর জন্য ইসরায়েলি গুলিবর্ষণকে দায়ী করেছিল। কিন্তু আইডিএফ সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার্য করে বলেছিল, সশস্ত্র ফিলিস্তিনিরাই ভিড়ের ওপর গুলি চালিয়েছিল।
তীব্র খাদ্যসংকটের কারণে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় অঞ্চলটিতে গণমৃত্যু অত্যাসন্ন। জরুরি পদক্ষেপ না নিলে মে মাসের মধ্যে এই অঞ্চলের উত্তরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ-সমর্থিত খাদ্য মূল্যায়ন বিভাগ।
সাহায্য সংস্থাগুলো গাজার পরিস্থিতি মূল্যায়ন করে জানিয়েছে, উত্তরাংশে দুর্ভিক্ষ আসছে। জাতিসংঘও কয়েক সপ্তাহ ধরে এ ব্যাপারে সতর্ক করে আসছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে