
গত ১৮ বছরে গাজা উপত্যকায় অবস্থানকারী বিদেশি নাগরিকদের ভিসা আবেদন পর্যালোচনায় তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ শুক্রবার একটি অভ্যন্তরীণ যোগাযোগের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই নির্দেশনা অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারির পর গাজা উপত্যকায় যেকোনো মেয়াদে সরকারি বা কূটনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অভিবাসন বা অন্য যেকোনো ভিসার জন্য আবেদন করলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনার আওতায় আসতে হবে।
এ নির্দেশ শুধু কূটনীতিকদের জন্য নয়, বেসরকারি সংস্থার কর্মী (এনজিও) বা স্বেচ্ছাসেবকেরাও এই পর্যবেক্ষণের আওতায় থাকবেন।
রয়টার্স জানিয়েছে, যদি কারও সোশ্যাল মিডিয়া তৎপরতায় নিরাপত্তাসংক্রান্ত কোনো ‘উদ্বেগজনক তথ্য’ পাওয়া যায়, তাহলে সেই আবেদন আরও গভীর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হবে। তদন্তে প্রমাণ মিললে আবেদনকারীকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হতে পারে।
মার্কো রুবিও এর আগে জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তিনি তিন শতাধিক ভিসা বাতিল করেছেন। এর মধ্যে এমন কিছু শিক্ষার্থীও রয়েছেন, যাঁরা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সব নাগরিক ও ভিসাধারীর মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন আগেও যুক্তি দেখিয়েছিল, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোও ট্রাম্পের নজরে পড়েছে। বিশেষ করে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি আরও গভীরভাবে আমলে নিয়েছে তাঁর প্রশাসন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন লক্ষ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশাসনের অনুরোধ অনুযায়ী নীতি পরিবর্তন না করায় ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত রাখা হয়েছে।
সর্বশেষ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চরমপন্থী মতাদর্শ ও বিদেশি ভিসাধারী দাঙ্গাকারী ও শিক্ষকদের জন্য হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল করা হতে পারে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৯ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে