
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজাজি জানান, এর আগেও মোহাম্মদ আফিফ স্থানীয় ও আঞ্চলিক মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি হুমকি পেয়েছিলেন।
তিনি বলেন, ‘যারা ইসরায়েলের অত্যাচারের প্রকৃত সত্য উন্মোচন করে, তাঁরাই তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মোহাম্মদ আফিফ ছিলেন এমন একজন। এভাবে হত্যা করে তাঁরা আমাদের প্রতিরোধ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে।’
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা বাঁচি বা না বাঁচি, আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করব।’
হিজাজি জোর দিয়ে বলেন, ‘আফিফ যোদ্ধা নন, একজন গণমাধ্যম কর্মী ছিলেন। তিনি হিজবুল্লাহর কোনো সামরিক ইউনিটের নেতৃত্ব দিতেন না। তিনি আমাদের একটি মিডিয়া ইউনিটের প্রধান ছিলেন।’
আলি হিজাজি জানান, যে ভবনটিতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় সেটি বাথ পার্টির মালিকানাধীন ছিল। তবে হামলার সময় ভবনে কোনো বেসামরিক লোক ছিল না। চলমান যুদ্ধের সময় এই ভবনটিতে শুধু দলীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে