
বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সুহেল হুসেইন হুসেইনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গতকাল সোমবার রাজধানী বৈরুতে এই হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরান ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্র পরিবহনে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করেছেন সুহেল হুসেইন হুসেইনি। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।
গত রাতে লেবাননের রাজধানীতে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় অন্তত ১০টি বিমান হামলার ঘটনা ঘটেছে।
এদিকে উত্তর ইসরায়েলে রকেট হামলার সতর্কতা জানিয়ে রাতভর সাইরেন বাজানো হয়। নতুন করে বেশ কয়েকটি শহরকে ‘সংরক্ষিত সামরিক অঞ্চল’ ঘোষণা করা হয়।
এর আগে হিজবুল্লাহ বলেছিল, তাঁরা তেল আবিবের উপকণ্ঠকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, সোমবার শেষের দিকে ১৯০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে