
মিসরের লোহিতসাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।
হুরঘাদার রুশ কনস্যুলেট জানিয়েছে, ‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। কনস্যুলেট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে তাঁরা রুশ কি না তা স্পষ্ট করেনি।
কনস্যুলেট আরও জানায়, জাহাজে থাকা বেশির ভাগ লোককে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে কনস্যুলেট।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল ৪৫ জন যাত্রীর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করেছে।
গত নভেম্বরে একটি পর্যটকবাহী নৌকা উঁচু ঢেউয়ের ধাক্কায় কয়েক মিনিটের মধ্যে ডুবে গেলে চারজনের মৃত্যু হয় এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে গত বছরের জুনেও ঝড়ের কারণে একটি নৌকা ডুবে গিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ২০২৪ সালে ১৪.১ বিলিয়ন ডলারের পর্যটন রাজস্ব নিয়ে আফ্রিকায় প্রথম স্থানে রয়েছে, যা সুয়েজ খাল থেকে দেশটির আয়ের দ্বিগুণেরও বেশি। এটি দেশটির বিপর্যস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।
এ ছাড়া লোহিত সাগর প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত এবং এটি মিসরের পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্র। রুশ পর্যটকদের কাছে এই অঞ্চলটি ব্যাপক জনপ্রিয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪০ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে