
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নিতে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বেজালেল স্মতরিচ। এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আরোনাথ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরের প্রকৃত সংযুক্তির দিকে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বেজালেল স্মতরিচ তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন।
হিব্রু সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মতরিচ প্রকৃত সংযুক্তির লক্ষ্যে তাঁর পদক্ষেপের অংশ হিসেবে পশ্চিম তীর নিয়ন্ত্রণের বর্তমান বাস্তবতা পরিবর্তন করছেন। এতে আরও বলা হয়, ইসরায়েলের বর্তমান সরকারের বিশ মাস মেয়াদে স্মতরিচ পশ্চিম তীরে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যকার পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন।
ইয়েদিওথ আরোনাথের প্রতিবেদনে আরও বলা হয়, প্রকৃত ঐতিহাসিক পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে ঘটে এবং মাঠে এটি একটি অপরিবর্তনীয় বাস্তবতায় পরিণত হয়। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে পশ্চিম তীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সিদ্ধান্ত এখন স্মতরিচের হাতে। এখন নেতানিয়াহুর সামনে একটাই উপায় তাঁকে বাঁধা না দিয়ে সমর্থন করে যাওয়া।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্মতরিচ পশ্চিম তীরে তাঁর দুই মন্ত্রণালয়কে (অর্থ ও প্রতিরক্ষা) একজোড়া সাঁড়াশির মতো ব্যবহার করেছিলেন। অর্থাৎ, তিনি অর্থ ও অস্ত্র উভয় বিষয়কে পশ্চিমে তাঁর পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করেছেন। তবে কীভাবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুসারে, বেজালেল স্মতরিচ মূলত ২০১৭ সাল থেকেই এই পরিকল্পনা করে আসছেন। সে সময় তিনি যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা পরিবর্তন হয়নি। বিশেষ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পতন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ এবং জর্ডান নদী ও ভূমধ্যসাগরের মাঝামাঝি ভূখণ্ডে বসবাসকারী ৭০ লাখ ফিলিস্তিনিকে এমন একটি পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেওয়া, যাতে তারা হয় যুদ্ধে মারা যাও, নয়তো বিদেশ চলে যাও কিংবা চিরকালের জন্য দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যাও।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে