
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর শাসনামলে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এই ঘোষণা দেয়।
পিডব্লিউএ একটি অ্যাডভোকেসি গ্রুপ। এটি গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। এর সদস্যরা নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে পার্টিয়েট সেন্ট্রাম জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে—এমন ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তাঁর কাজের জন্য মনোনীত করেছি।’
২০১৯ সালেও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রতিবছর নরওয়েজিয়ান নোবেল কমিটি শতাধিক মনোনয়ন পেয়ে থাকে। এর মধ্য থেকে আট মাসের দীর্ঘ প্রক্রিয়ায় বিজয়ী নির্বাচন করা হয়।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। গত জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটি তাঁর বিরুদ্ধে চতুর্থ বড় মামলা, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
এর আগে রাষ্ট্রীয় উপহার বিক্রি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও অবৈধ বিয়ের তিনটি মামলায় দেওয়া দণ্ড আদালত বাতিল বা স্থগিত করে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে