
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন ৩৩ বছর বয়সী অনিজাহ অ্যান্ড্রু রবিনসন। গত বছরের অক্টোবরে তিনি পাকিস্তানের করাচিতে যান এবং নিদাল আহমেদ মেমন নামের ১৯ বছর বয়সী এক কিশোরের সঙ্গে দেখা করে তাঁকে বিয়ে করতে চান। তবে ওই কিশোরের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তিনি প্রত্যাখ্যাত হন।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, অনিজাহের ৩০ দিনের ভিসার মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হয়ে গিয়েছিল। তবে তিনি পাকিস্তান ছাড়তে অস্বীকৃতি জানান। তাঁর এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; বিশেষ করে ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
চার মাস পর পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সেই নারী অবশেষে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার করাচি থেকে তিনি একটি ফ্লাইটে চড়েন। এর আগে স্থানীয় পুলিশ তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, একটি মেডিকেল বোর্ড অনিজাহকে ভ্রমণের উপযোগী ঘোষণা করলে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। করাচির মার্কিন কনস্যুলেটের কর্মীরা তাঁকে দেশে ফেরানোর জন্য রাজি করান এবং তাঁর টিকিটের ব্যবস্থাও করেন।
তবে এই অদ্ভুত ঘটনার নতুন মোড় এসেছে গতকাল সোমবার। কারণ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিজাহকে দুবাইয়ে দেখা গেছে বলে দাবি করা হয়।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাঁর ফ্লাইটটি দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তবে ইনস্টাগ্রামের একটি ক্লিপে দেখা যায়, তিনি দুবাইয়ের রাস্তায় একদল হাস্যোজ্জ্বল পুরুষের সঙ্গে সেলফি তুলছেন।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘রবিনসন (অনিজাহ) দুবাইয়ে নতুন ভক্তদের আকৃষ্ট করেছেন।’
জানা গেছে, পাকিস্তানে অবস্থানকালে একটি অদ্ভুত সংবাদ সম্মেলন করেন অনিজাহ। এই সম্মেলনে তিনি পাকিস্তান সরকারের কাছে ১ লাখ ডলার বা তারও বেশি অর্থ দাবি করেন। তিনি জানান, এই অর্থ দেশের গুরুত্বপূর্ণ সেবা, অবকাঠামো এবং স্থানীয় পরিবহন উন্নতির জন্য ব্যবহৃত হবে।
আরেকটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘প্রতি সপ্তাহে দুই হাজার ডলার বা তার বেশি চাই। পাঁচ থেকে দশ হাজার ডলার চাই এখানে থাকার জন্য এবং সরকারকে তাৎক্ষণিকভাবে এই দাবি পূরণ করতে হবে।’
অনিজাহের এসব বক্তব্য পরে টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে