প্রায় চার বছরের স্বেচ্ছায় নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরিফ। গতকাল শনিবার তিনি বলেন, রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদন অনুসারে, দেশের উন্নয়নের স্বার্থে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনবারের এ প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফ লন্ডন থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান। ২০১৯ সালে দেশ ছাড়ার আগে আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর, আগামী বছরের নির্বাচনের জন্য হাজার হাজার সমর্থকের সমাবেশে তাঁর দলের প্রচার শুরু করতে লাহোরের উদ্দেশে রওনা হন।
দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে থাকতে না পারলেও রেকর্ড মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন নওয়াজ।
লাহোরের মিনার-ই-পাকিস্তানে দেওয়া ভাষণে ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তবে আমি দেশে কোনো দারিদ্র্য বা নিরক্ষরতা দেখতে চাই না।’
চিরচেনা লাল রুমাল বেঁধে জনতার উদ্দেশে নওয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে অনেক দিন পর আমার দেখা হচ্ছে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসা অটুট আছে। আপনারা কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি এবং আমিও কখনো আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।’
নওয়াজ বলেন, চার বছর পরে ফিরলেও দেশের সেবা করার জন্য তাঁর যে হৃদয়ের অনুভূতি সেটি মরে যায়নি।
দেশের সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে হারানো মর্যাদা ফিরে পাওয়া যায়।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে