
পাকিস্তানের কোয়েটায় রেলওয়ে স্টেশনে একটি আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।
স্থানীয় বিভাগীয় কমিশনার হামজা শাফকাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এক সপ্তাহ আগে বেলুচিস্তানের মাসতুং জেলায় একটি মেয়েদের স্কুল এবং হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ আটজন নিহত হয়।
গত এক বছরে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে।
কোয়েটার বিভাগীয় কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন, এটি আত্মঘাতী হামলা ছিল।
তিনি আরও জানান, প্রশাসন রেলওয়ে কর্তৃপক্ষকে ট্রেন চলাচল স্থগিত করার জন্য চিঠি দিয়েছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামে নিষিদ্ধ ঘোষিত একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর পাকিস্তান রেলওয়ে গত ১১ অক্টোবর কোয়েটা ও পেশোয়ারের মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু করার ঘোষণা দেয়।
কলপুর এবং মাচের মধ্যে একটি প্রধান রেলওয়ে ব্রিজ বিস্ফোরণে ধ্বংস হওয়ার পর ট্রেন চলাচল ২৬ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে স্থগিত করা হয়েছিল। এটিও ছিল বিএলএর পরিকল্পিত হামলার অংশ।
বিভাগীয় কমিশনার শাফকাত জিও নিউজের সঙ্গে কথা বলার সময় আহতদের জন্য জনসাধারণকে রক্তদানে আহ্বান জানান।
এর আগে কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অপারেশনস মোহাম্মদ বালুচ জানিয়েছেন, ঘটনার সময় প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজে তিনি এ দৃশ্য দেখেছেন।
তিনি আরও জানান, বিস্ফোরণের সময় জাফর এক্সপ্রেস ট্রেনটি পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফরম থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ।
রিন্দ বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং ঘটনার ওপর একটি প্রতিবেদন চাওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তা আরও জানান, সেখানে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে