পাকিস্তানে সদ্য বিলুপ্ত পার্লামেন্টে পাস হওয়া ‘রিভিও অব জাজমেন্ট অ্যান্ড অর্ডার’ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এতেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনীতিতে ফেরার সব দ্বার রুদ্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
গত জুনে দেশটির পার্লামেন্টে আইনটি পাস করানো হয়। এর উদ্দেশ্য ছিল— যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন—তাঁরা চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
মূলত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাজনীতিতে ফেরাতে তাঁর ছোট ভাই শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাস করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট আজ এটিকে ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন। এর মাধ্যমে নওয়াজ শরিফের রাজনীতিতে ফেরার পথ বন্ধ করে দিলেন সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রায় দেন। এর আগের বছর তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে গিয়ে সেখানে পালিয়ে যান তিনি।
এ ছাড়া ওই সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারিনকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।
নতুন আইনটি পাস করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানান, এ ব্যাপারে আদালত সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং রায় দেওয়ার তারিখ নির্ধারণ করেন। আজ সেই বহুল কাঙ্ক্ষিত রায় দেওয়া হয়েছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে