
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল। এবার স্ত্রীর বক্তব্য নিয়ে মুখ খুলেছেন ইমরান খান।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীর পক্ষে সাফাই গেয়ে বলেছেন, তাঁর (বুশরা) বক্তব্য ইচ্ছাকৃতভাবে প্রাসঙ্গিকতা থেকে বিচ্যুত করা হয়েছে, যাতে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ দেশকে অপ্রয়োজনীয় বিতর্কে টেনে আনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে শেয়ার করা এক পোস্টে ইমরান খান বলেছেন, ‘তিনি (বুশরা) সৌদি আরবের কথা একটি বারও বলেননি।’ উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।
এর আগে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিও ভাষণে বুশরা বিবি অভিযোগ করেন, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন ‘খালি পায়ে’ মদিনা জিয়ারতে গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ‘তাদের’ ফোন গ্রহণ করতে শুরু করেন।
এই ‘তাদের’ শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন। সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বুশরা বিবি অভিযোগ করেন, তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বাজওয়াকে প্রশ্ন করা হয়, “এ কেমন মানুষ, যাকে আপনি ক্ষমতায় এনেছেন...আমরা এমন ব্যক্তিত্ব চাই না।’
বুশরা বিবি আরও বলেন, ‘এর পর থেকেই তারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করল এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট আখ্যা দিতে লাগল।’ এ সময় তিনি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
সৌদি আরবের প্রতি বুশরা বিবির অভিযোগের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে