স্বাধীনতা দিবসের উৎসবে ছোড়া গুলিতে পাকিস্তানের করাচিতে ৫৭ জন আহতের ঘটনা ঘটেছে। আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। করাচির বিভিন্ন প্রান্তে হতাহতের এ ঘটনা ঘটে। আজ রোববার কর্মকর্তারা হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ বলেন, ‘শনিবার দিবাগত রাতে শহরের প্রধান তিনটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। গুলিবিদ্ধসহ ৫৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
সুমাইয়া সৈয়দ জানান, জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট সেন্টারে ২৪ জন, রুথ ফাউ সিভিল হাসপাতালে ১৮ জন ও আব্বাসি শাহিদ হাসপাতালে ১৫ জনের চিকিৎসা চলছে। কারও কারও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে।
বাহাদুরাবাদ স্টেশন হাউস অফিসার কোরবান আলী জানান, লাইসেন্স করা পিস্তল থেকে গুলি চালানোর অভিযোগে মোহাম্মদ আলী নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এসএসপি (তদন্ত) মোহাম্মদ ইমরান খান জানান, মোহাম্মদ আফনান নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এসএসপি বলেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে