পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, ‘সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কর্মসূচি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তিনি তা বাস্তবায়নও করেছেন। আমি যতটুকু বুঝি, এটি সামরিক আদালতের একটি মামলা।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানে ছড়িয়ে পড়া বিক্ষোভে তাঁর ভূমিকার জন্য এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা। গতকাল মঙ্গলবার পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল ডনে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ এমন কথা বলেন।
রানা সানাউল্লাহ বলেন, ‘৯ মের সহিংসতার মূল পরিকল্পনাকারী ইমরান খান। দেশজুড়ে বিভিন্ন হামলার মূল পরিকল্পনাকারীও তিনি। গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার আগে থেকেই তিনি এসব পরিকল্পনা করেছিলেন।’ বর্তমান সরকারের কাছে ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনার প্রমাণ আছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।
ইমরানের বিচার সামরিক আদালতে হবে কি না—এমন প্রশ্নের উত্তরে রানা বলেন, ‘অবশ্যই। সামরিক স্থাপনায় হামলার যে পরিকল্পনা করেছিলেন ইমরান খান এবং পরে তা কার্যকরও করেছিলেন। এটার জন্য সামরিক আদালতে মামলা করা উচিত নয় কি?’
রানা সানাউল্লাহ আরও বলেন, ‘তিনিই এসব ঘটিয়েছেন। তিনি সব বিরোধের মূল হোতা। তাঁর সব টুইট বার্তায় এসবের ইঙ্গিত দেয়। এই সবকিছুর প্রমাণ রয়েছে।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে