প্রখ্যাত ইসলামিক পণ্ডিত ড. জাকির নায়েক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি অনুষ্ঠান চলাকালে মঞ্চ থেকে নেমে গেছেন। এতিমদের প্রতিষ্ঠান ‘পাকিস্তান সুইট হোম’ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডা. জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছিল।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ডা. জাকির নায়েক বক্তব্য রাখেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যা হোক, অনুষ্ঠান শেষে সুইট হোমের চেয়ারম্যান জামুরাদ খান মেয়েদের মঞ্চে ডাকেন তাদের উপহার দেওয়ার জন্য। এ সময় ডা. জাকির নায়েক মঞ্চ থেকে নেমে যান।
এর ব্যাখ্যা জাকির নায়েক বলেছেন, ওই মেয়েরা তাঁর কাছে গায়রে মাহরাম ছিল। এজন্য তিনি তাঁদের কাছে উপহার তুলে দিতে অপারগ ছিলেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এরপর ডা. জাকির নায়েক ছেলেদের হাতে উপহার তুলে দিতে মঞ্চের দিকে এগিয়ে যান। তিনি পরে জামুরাদ খানকে বলেন, তিনি মেয়েদের শারীরিকভাবে স্পর্শ করবেন না, কারণ তাঁরা গায়রে মাহরাম।
ডা. জাকির নায়েক গত ৩০ সেপ্টেম্বর একটি সংক্ষিপ্ত সফরের জন্য ইসলামাবাদে পৌঁছান। এরপর তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং সমাবেশে যোগদানের জন্য করাচি যান।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৮ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে