কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জামিন পাওয়ার একদিন পর আজ বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে গত ৯ মাস কারাগারে ছিলেন বুশরা।
পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুশরা বিবির মুক্তি কারাগারে থাকা ইমরান খান ও তাঁর পরিবারের জন্য একটি বড় আইনি স্বস্তি। গত বছরের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারি মাসে কারাগারে পাঠানো হয় বুশরা বিবিকেও। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে বুশরাকে মুক্তি দেওয়া হলেও একই কারাগারে এখনো বন্দী রয়েছেন ইমরান খান।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, বুশরা বিবিকে দুটি সাদা এসইউভিতে করে জেল থেকে নিয়ে আসার সময় ইমরান খানের কিছু সমর্থক তাঁর গাড়ির ওপর গোলাপের পাপড়ি নিক্ষেপ করছেন।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বুশরা বিবিকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছে। এতে লেখা হয়েছে, ‘বুশরা বিবিকে স্বাগত জানাই! জেলে থাকাকালীন আপনি অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হনন প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ সহ আরও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়েছেন। ২০২২ সালে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছিল। বর্তমানে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিআই সমর্থকেরা।
ইমরান খানের দল দাবি করে আসছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সর্বশেষ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেলেও তাদের এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
সদ্য মুক্তি পাওয়া বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। ২০১৮ সালে ইমরান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার ছয় মাস আগে তাঁরা বিয়ে করেছিলেন। স্ত্রীর আধ্যাত্মিকতা নিয়ে প্রায় সময়ই কথা বলেন ইমরান খান। দাবি করেন, বুশরা বিবি ইসলামের একটি রহস্যময় রূপ সুফিবাদ দ্বারা প্রভাবিত। তিনি সাধারণ মানুষের আড়ালে থাকতেই পছন্দ করেন। একটি টেলিভিশন সাক্ষাৎকার ছাড়া পাকিস্তানের কোনো মাধ্যমেই তাঁর উপস্থিতি দেখা যায়নি।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে