
দীর্ঘদিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থা ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থার ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে।
পরে গত বছরের জুনে পাকিস্তানের তৎকালীন সরকার লোকসানে চলা এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তানুসারে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগে নির্বাচন কমিশন সরকারকে এই সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকতে বলে।
পরে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানান, জুন মাসের শেষ দিক অথবা জুলাই মাসের শুরুর দিকেই পিআইএর বেসরকারিকরণ সম্পন্ন হবে। কিন্তু সেই সময়সীমা বাস্তবায়িত হয়নি। অবশেষে সরকারের পক্ষ থেকে নতুন তারিখ জানানো হলো।
উল্লেখ্য, পিআইএর বর্তমান দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে