পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।
গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ।
পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে।
ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে