
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার ইসলামাবাদের একটি দায়রা আদালত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা বা ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেন। বিচারক নাসির জাভেদ রানা এই রায় ঘোষণা করেন।
আদালতের রায় অনুসারে, ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ছয় মাস এবং বুশরাকে তিন মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে।
পিটিআই নেতা ওমর আইয়ুব, শেখ ওয়াক্কাস আকরামসহ অনেকে এই রায়কে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। দলটির অন্তর্বর্তী চেয়ারম্যান গহর আলী খান জানান, উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার প্রক্রিয়া কয়েক দিনের মধ্যেই শুরু হবে। পিটিআই নেতারা ইমরান ও বুশরা বিবিকে নির্দোষ দাবি করে বলেন, এই রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান সরকার। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ এক বক্তব্যে বলেন, ‘চুরি করার সময় হাতেনাতে ধরা পড়া ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী ইমরান খান।’
তিনি বলেন, এই রায় ইমরান খানের জন্য প্রাপ্য শাস্তি এবং এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আল-কাদির ট্রাস্ট মামলাটি সাধারণত ১৯০ মিলিয়ন পাউন্ড মামলা নামে পরিচিত। ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) থেকে পাকিস্তান সরকারের কাছে পাঠানো প্রায় ৫০ বিলিয়ন রুপি আল-কাদির ট্রাস্ট ইউনিভার্সিটির তহবিলের সঙ্গে মিলিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩২ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে