
সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল দেশটির সরকার। মূলত সরকারি এই বিমানসংস্থাটির বেশির ভাগ শেয়ার বিক্রি করে বেসরকারি মালিকানায় দিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল দেশটির। কিন্তু দরপত্র দেওয়ার শেষ তারিখ চলে এলেও এই বিমানসংস্থা কিনতে আগ্রহ দেখাচ্ছে না বিদেশি কোম্পানিগুলো। এ ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো থেকে মাত্র দুটি কোম্পানি ৫ হাজার ডলার জমা দিয়ে বিনিয়োগের জন্য নথি সংগ্রহ করেছে। একটি সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে এআরওয়াই নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রহ দেখানো উপসাগরীয় দুটি কোম্পানি এখনো দরপত্রের জন্য তাদের আবেদন জমা দেয়নি। এ অবস্থায় আজ শুক্রবার (৩ মে) দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও তা ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
এআরওয়াইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানসংস্থার জন্য ক্রেতাদের আকৃষ্ট করতে ইতিপূর্বে পাকিস্তানের বেসরকারিকরণ কমিশন এবং পিআইএ প্রশাসন বেশ কয়েকটি প্রদর্শনী (রোডশো) পরিচালনা করেছে। কিন্তু এসব শো করে খুব বেশি সাফল্য পাওয়া যায়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে পাকিস্তানের বেসরকারীকরণ মন্ত্রী আব্দুল আলিম খান দাবি করেছেন, ইতিমধ্যে ১০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তবে সুনির্দিষ্ট করে কোনো কোম্পানির নাম উল্লেখ করতে পারেননি তিনি। মন্ত্রী বলেছেন, ‘কমিশন আগ্রহী কোম্পানিগুলোর অনুরোধে দরপত্র জমা দেওয়ার তারিখ বাড়ানোর জন্য অনুমোদন দিয়েছে।’
পাকিস্তানের সরকার সম্প্রতি এক ঘোষণা বলেছিল, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংস্কারের অংশ হিসাবে লোকসানে থাকা বিমান সংস্থাটির নিয়ন্ত্রণসহ ৫১ শতাংশ শেয়ার বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চায়।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে